সিলেটে ড. মোমেনের নির্বাচনী প্রচারণার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া
সিলেট -১ আসনে নৌকার পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন তাঁর নির্বাচনী প্রচারিভিযান শুরু করেছেন। তাঁর এই প্রচারিভিযানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ড. মোমেনের প্রতি সিলেটের মানুষের রয়েছে ইস্পাতকঠিন আস্স্থা। তারা বিশ্বাস করেন তিনি সিলেটের উন্নয়নে গত পাঁচ বছর যে কর্মযজ্ঞ চালিয়েছেন তা অব্যাহত রাখতে সিলেট ১ আসনে এই কৃতি সন্তানের কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট নগরীর ১ নং ওয়ার্ডে শাহজালাল( র.) মাজার সংলগ্ন এলাকায় লিফলেট বিতরনের মাধ্যমে তিনি প্রচারাভিযান শুরু করেন। প্রচারভিযানে ড. মোমেন ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করে নৌকার পক্ষে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোট চান। এসময় সাধারণ মানুষ এবং পথচারী তাকে হাত নেড়ে সমর্থন জানান।
প্রচারভিযানে ড. এ কে আব্দুল মোমেন বলেন, নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। আর তখন বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখা সম্ভব হবে।
প্রচারভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুর রহমান আলোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি খাবির, সেক্রেটারি আনোয়ার সাদাত, মহিলা শ্রমিক লীগের সভানেত্রী নাজমা খানম, শফিউল আলম জুয়েল, রুবেল আহমদ, সোহাগ আহমদ ওয়েছ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা ।







