সিলেটে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
সোমবার (২৮ অক্টোবর) সকালে গোলাপগঞ্জের দাড়ীপাতন চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-জকিগঞ্জের পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) ও জকিগঞ্জের গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।







