জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন সেনাপ্রধান, রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক চলছে
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার বেলা ৩ টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
এই মুহূর্তে দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।







