নবীগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদসহ গ্রেফতার ৩
দেশের পরিস্থিতি ও মাদকের ভয়াল ছুবল থেকে যুব সমাজকে রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের মেজর কাজী ফয়ছল আহদের নেতৃত্তে মঙ্গলবার দিবাগত রাত ১২টার থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৪নং দীঘলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কামারগাও সাইনবোর্ড মুর্চি বাড়ি গ্রামে অভিযান চালিয়ে দেশী মদ ব্যাবসায়ী গাছা রবিদাস (৪২) সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। ২ জন আসামি পালিয়ে যাই। যা এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ ছিল। তাদের ঘর বাড়ি তল্লাশি করে পাওয়া যায় দেশী ২২ লিটার মদ, দেশী মদের ওয়াস ৩৬০ লিটার ও মদের মেডিসিন ৬ কেজি।
আটকৃত ব্যক্তিতা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের নুনুয়া রবিদাশের পুত্র গাছা রবিদাশ (৪২), আবু রবিদাশ এর পুত্র লাল রবিদাশ (৩২) ও আবোয়া রবিদাশ এর পুত্র যোগেশ রবিদাশ (২৫)।
গ্রেফতারকৃত আসামীকে নবীগঞ্জ থানায় ডিউটি আফিসার এস.আই, অনিক পাল ও এস.আই সুমন মিয়ার কাছে হস্তান্তর করা হয়।








