বাহুবলে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল স্কুলছাত্রের
হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. মিনহাজ (৯) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ফদ্রখলা গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে করাঙ্গী ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় শাহিদুল ইসলাম জানান, বিকেলে তিনি ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মেইন লাইনের একটি ক্যাবল ছিঁড়ে জমিতে পড়ে যায়। মিনহাজ অসাবধানতাবশত তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।








