বিশ্বনাথে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সিংগেরকাছ পাঠাগারের
সিলেটের বিশ্বনাথে চলমান বছরে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সিংগেরকাছ পাঠাগার।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারস্থ শাহজালাল একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠক কাওছার আহমদের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য সমিতির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা খছরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিম অফিস সম্পাদক মাহমুদুর রহমান, সিংগেরকাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ফখর উদ্দিন সুজন, আজকের বিশ্বনাথ সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তফা, শাহজালাল একাডেমির প্রিন্সিপাল কবি ও গীতিকার আরশ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেট প্রতিনিধি সমুজ আহমদ সায়মন, ছাত্র শিবির বিশ্বনাথ উপজেলা পশ্চিম সভাপতি হোসাইন শাহ ও মুকিদ আহমদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ রোকন আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কলিম উদ্দিন তারেক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিংগেরকাছ পাঠাগারের উপদেষ্টা চেরাগ আলী, সংগঠক লিয়াকত আলী, ফেরদৌস আহমদ নাইম, খালেদ আহমদ, শরীফ আহমদ, রায়হান আহমদ, কামরুল ইসলাম, আজিজুল ইসলামসহ পাঠাগারের দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
পরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ২৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন আগত অতিথিগণ। এ উপলক্ষে সিংগেরকাছ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আতাউর রহমান ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি পর্তুগাল প্রবাসী ইসমাঈল আলী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিসহ যাহারা এ অনুষ্ঠান সফলে করতে সার্বিক সহযোগিতা করেছেন এবং পাঠাগারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।








