মাধবপুরে ভারতীয় প্রসাধনী জব্দ, দুই চোরাকারবারী আটক
হবিগঞ্জের মাধবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাসস্ট্যান্ডের মর্ডান বাস কাউন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় তৈরি MUUCHSTAC FACE WASH-১১৫০ পিস, NIVEA MEN DARK SPOT FACE WASH-৬০০ পিস এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এসময় ২ জন মাদক ও চোরাকারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো-গোপালগঞ্জ জেলা কুঠালীপাড়া উপজেলার কাঠিগ্রাম গ্রামের আজাহার উদ্দীন এর ছেলে ইমরান হোসেন, এবং মাদারীপুর জেলার মজুমদারকান্দি গ্রামের মৃত বাবুল শেখের ছেলে মোঃ জলিল শেখ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে বিদেশি পণ্য ও মাদক পাচারের প্রবণতা বেড়ে গেছে। এ কারণে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।








