৩৯ বলে সেঞ্চুরি করলেন ডি ভিলিয়ার্স
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৮ সালে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এখন আর দেখা যায় না এবি ডি ভিলিয়ার্সকে। সবশেষ কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন ২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে। তবে এখনও যে ফুরিয়ে যাননি
প্রতিনিয়ই ঝড় তুলে যাচ্ছেন ব্যাট হাতে। যেন সেই পুরোনো ধার তার উইলোতে। এক ঝোড়ো সেঞ্চুরির রেশ না কাটতেই হাঁকালেন আরও এক বিধ্বংসী সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিটা এসেছে ৩৯ বলে।
সাবেক অজিদের পিটিয়ে সীমানা ছাড়া করেছেন ইনিংসের শুরু থেকেই। ব্রেট লি ও পিটার সিডলরা যেন অসহায় আত্মসমর্পণ করেছে তার কাছে।
সিডলের বলে আউট হওয়ার আগে ব্যাট হাতে ধ্বংসলীলা চালিয়ে ৪৬ বলে খেলেছেন ১২৩ রানের ইনিংস। ৮ ছক্কা ও ১৫ চারে ২৬৭.৩৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন।
ভিলিয়ার্সের এমন দানবীয় ইনিংসে অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে ২০ ম্যাচের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৪১ রান। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি অজিরা। মাত্র ১৪৬ রানে অলআউট হয় ব্রেট লির নেতৃত্বাধীন দল। এতে ৯৫ রানের জয় পায় প্রোটিয়া লিজেন্ডসরা।
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে খেলেছিলেন ৪১ বল। ১০ উইকেটের সেই জয়ের ম্যাচে ৫১ বলে ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।








