আর্তমানবতার সেবায় যাত্রা শুরু করল ‘কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা’
’আর্তমানবতা তরে, ঐক্যবদ্ধ হাতে হাত ধরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা’। এ উপলক্ষে ২০২৬-২৭ সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ব্যাগ তুলে দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির।
সংস্থার সহ-সভাপতি আলা উদ্দিন সারওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মওদুদ ও মিডিয়া বিষয়ক সম্পাদক আকবর রেদওয়ান মনার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান মো. আলমগীর আলম, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, আঞ্জব কোম্পানী দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা গাজী মাসুদুর রহমান খাঁন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাসুম আহমদ, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, পাড়ুয়া বটেরতল মাদ্রাসার পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, লিটন আহমদ প্রমুখ।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী জালাল আহমদ, সহ-সভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, কার্যকরী সদস্য জামাল উদ্দিনসহ অনেকেই বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষাংশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জের মানুষের কল্যাণে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।







