আলহাজ্ব মাওলানা এমরান আলম
১১ অক্টোবর রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের জরুরী বৈঠক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বি.কে.এম সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা: মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল সালাম, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাজি আব্বাস জালালী, কারী মাওলানা আবুল হোসাইন, মুহাম্মদ সিকন্দর আলী, হাফিজ তারেক হাসান সাহেদ, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল মুহাইমিন, মুফতি মোস্তফা হোসাইন, মুহাম্মদ সাজ্জাদ খান, মাওলানা বুকাইর আহমদ, মাওলানা জহুরুল হক, মাওলানা আনোয়ারুল হক প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমিরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশের অংশ হিসেবে ১১ অক্টোবর সিলেট ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বি.কে.এম মহানগর শাখার উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে নেতাকর্মীদের উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তুলার আহবান জানান।
বৈঠকে প্রায় ৩৫টি ওয়ার্ড সফর করার জন্য নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি, মুসিলম উম্মাহ ও নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।







