১ম ওয়াহিব উদ্দিন নিহান আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
ছাতকে ১ম বারের মতো ওয়াহিব উদ্দিন নিহান আন্তর্জাতিক র্যাপিড রেটিং ২৬ ইংরেজি ছাতক শহরের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
সকালে উদ্বোধন ও সভাপতিত্ব করেন ছাতক প্রেসক্লাবের সভাপতি ও মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক হেলালুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সায়েদ তাজেদ ও শিক্ষক মানিক মিয়া লিটু, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক সেলিম মাহবুব, ছাতক প্রেসক্লাবের সদস্য ইলাদ মিয়া, আরজ মিয়া, স্বপন দেবনাথ, আব্দুল কাদির, আরফান আলী, আব্দুল কুদ্দুস, রুপক চক্রবর্তী, কবিন্দ্র দাস, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন, ভাস্কর দত্ত সহ দাবা খেলোয়াড় বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
দাবা খেলার প্রথম পুরস্কার ১ম পুরুস্কার ৩০০০/টাকা ও সনদ। ২য় পুরুস্কার ২০০০ হাজার টাকা সনদ। ৩য় পুরুস্কার ১৫০০/ টাকা ও সনদ। ৪র্থ পুরুস্কার ১০০০/ টাকা ও সনদ। ৫ম পুরুস্কার ১০০০/টাকা ও সনদ। ৬ষ্ঠ পুরুস্কার ৫০০/ টাকা ও সনদ। দাবা খেলায় ক্যাটাগরি সেরা(৫০)+৫০০/-টাকা সেরা(১৬)+৫০০/- টাকা হিসেবে রয়েছে।







