২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু
সারা দেশে এক দিনে হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
আজ (সোমবার, ৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় হামের উপসর্গ নিয়ে এসব মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে।
এ নিয়ে গত ২২ দিনে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।







