সিসিকের ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগে উদ্দীপনা ফিরে এসেছে
সিলেট সিটি কর্পোরেশন এর ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট শালিস ব্যক্তি শিল্পপতি হাজী হেলাল উদ্দিন আওয়ামী লীগের রাজনীতিতে পূনরায় সম্পৃক্ত হওয়ায় ওয়ার্ড আওয়ামী লীগে উদ্দীপনা ফিরে এসেছে।
যুবলীগ ছাত্রলীগ আওয়ামীলীগের নেতা কর্মীরা আনন্দের বন্যায় ভাসছে। প্রতিদিন কাউন্সিল হাজী হেলাল উদ্দিন নেতা কর্মীদের নিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড এ কে আব্দুল মোমেন এর পক্ষে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, হাজী হেলাল উদ্দিন বৃহত্তর টুকের বাজারের বিশিষ্ট মুরুব্বী প্রবীন আওয়ামীলীগ নেতা মরহুম সফাত উল্লাহ সাহেব এর প্রথম পুত্র।







