নির্বাচন বর্জন করলেন তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) এর তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন। ৭ই জানুয়ারী রবিবার তিনি তার ফেইসবুক আইডিতে লাইভে এসে দুপুর ১ টায় এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন অনেক আশ্বাস নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে যখন দেখতে পেলাম বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হচ্ছে।
আওয়ামিলীগ নেতা-কর্মীরা একজন একাধিক ভোট দিচ্ছেন আর আমার এজেন্টদের বের করে দিচ্ছেন। তাই আমি নির্বাচন বর্জন করি। তিনি সিলেট-৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। সবাই তাকে যে আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।







