কানাইঘাটে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কানাইঘাটে দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ মামুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ,জেলা বিএনপি নেতা আহমেদ সুলেমান,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্বাস উদ্দিন,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের আহবায়ক আলমাছ চৌধুরী,পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল,উপজেলা বিএনপির সভাপতি হাজী জসীম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী কয়ছর রশীদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক রেদওয়ানুল করিম সহ উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন,সিলেট জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ, দাুরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ক্বারী হারুন রশীদ চতুলী, সিলেট জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মুফতি ইবাদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন চতুলী, কানাইঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল আহমদ, কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
কর্মীসভা শেষে বেগম জিয়ার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বিএনপি জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।








