৫ আগস্টের গণমিছিল সফল করতে কানাইঘাটে জামায়াতের সংবাদ সম্মেলন
ঐতিহাসিক জুলাই বিপ্লবের ১ম বার্ষিকী উদযাপনের লক্ষে আগামী ৫ই আগস্ট কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও পথসভা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার বিকেল ৫ টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী ৫ আগস্ট কানাইঘাট পৌর শহরে ঐতিহাসিক গনমিছিল ও পথসভা সফলের লক্ষে রাজনৈতিক দল, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
গণমিছিলে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা থেকে জামায়াতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে জামায়াত নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যে উল্লেখ করেন।
কানইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার ফয়সল আহমদের পরিচালনায় সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও: শরিফ আহমদ, সেক্রেটারী মাওলানা তাজ উদ্দিন,পৌর জামায়াতের নায়েবে আমির মাও: বিলাল আহমদ, সাবেক নায়েবে আমির এ.কে.এম ওলি উল্লাহ, সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, পৌর পেশাজীবি বিভাগের সভাপতি মাও: হোসাইন আহমদ, ছাত্রশিবিরের সদর সাথী শাখার সভাপতি হাফিজ মিজানুর রহমান,পৌর শিবির নেতা শহিদ আহমদ, কুদরত উল্লাহ, মাও: অলি উল্লাহ।








