নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন রশীদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম সংগঠন ‘নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাওলানা রশীদ আহমদ।
তিনি ২য় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
মাওলানা রশীদ আহমদ নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় ম্যাগাজিন ইয়র্ক বাংলা’র সম্পাদক, বিএমএমসিসি ইসলামিক স্কুল, ব্রুকলিন নিউইয়র্ক এর প্রিন্সিপাল, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র সভাপতি ও মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট এর সেক্রেটারী। এছাড়াও তিনি কয়েকটি গ্রন্থের লেখকও।
৮ নভেম্বর শনিবার সাড়ে এগারোটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের হল রুমে প্রথম পর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন শেষে কমিশন কমিটি ঘোষণা করে।








