যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে তুলে ধরতে রিপোর্টার ও ক্যামেরাপার্সন নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
রিপোর্টার পদে স্নাতক পাস অথবা অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংবাদ খুঁজে বের করা, প্রতিবেদন তৈরি ও সাক্ষাৎকার নেওয়ার দক্ষতা থাকতে হবে।
ক্যামেরাপার্সন পদে ন্যূনতম এইচএসসি পাস এবং ভিডিও ক্যামেরা পরিচালনা ও নিউজ শুটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাওয়ান টিভি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা আইপি টেলিভিশন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন টিভি বক্সের পাশাপাশি চ্যানেলটির নিজস্ব অ্যান্ড্রয়েড ও অ্যাপল অ্যাপ রয়েছে। এছাড়া বাংলাওয়ান টিভির ওয়েবসাইট থেকেও সরাসরি সম্প্রচার দেখা যায়।
আগ্রহীরা জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন news@banglaone.tv ঠিকানায় অথবা বিজ্ঞপ্তিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন।







