সুনামগঞ্জে আস লার্ণ প্রকল্পের জব ফেয়ার উপলক্ষ্যে সভা
সুনামগঞ্জে লেট আস লার্ণ প্রকল্পের জব ফেয়ার-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জাগরণী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে এবং ইউনিসেফ এর সহযোগিতায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বর্ণাঢ্য র্যালী বের করে পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আয়েশা আক্তার।
যশোর জেলার জাগরণী ফাউন্ডেশন এর উপ-পরিচালক পলাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর ট্রেনিং কর্মকর্তা বিদ্যুৎ কুমার তালুকদার’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের ইউনিসেফ এর চীফ কাজী দিল আফরোজা ইসলাম,লেট আস লার্ণ প্রকল্প পরিচালক হিমাদ্রি প্রাসাদ মিস্ত্রি প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় লেট আস লার্ণ প্রকল্পের বিভিন্ন ট্টেড এর প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








