বানিয়াচংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বানিয়াচংয়ে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর বানিয়াচং উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বড়বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর হোসাইন মারুফ, দোয়া পরিচালনা করেন উপজেলা জামিয়তের সহ-সভাপতি মাওঃ আবদুল জলীল ইউসুফী।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোস্তফা আল হাদী সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন,যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন বকুল, সাবেক চেয়ারম্যান ওয়ারিস উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া , দপ্তর সম্পাদক সাদিক আহমেদ,ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দীন ঠাকুর, ওলামায়ে কেরাম, যুবদল-ছাত্রদলসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”








