কমলগঞ্জে ৪ শতাধিক পরিবারে প্রবাসী কল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ৬নং আলীনগর ইউনিয়ন চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ এর মধ্যে দিয়ে অফিস উদ্বোধন শীত বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল শুক্রবার (১২ ডিসেম্বর) চিতলীয়া কেন্দ্রীয় জামে সংলগ্ন মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে হাজারো মানুষের সমাগম ঘটে। সন্ধ্যা ছয় ঘটিকা থেকে শুরু করে রাত দশ ঘটিকা পর্যন্ত ধারাবাহিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা আহমদ, ডাঃ মো. আবু বক্কর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারছড়া রেঞ্জ বীট কর্মকর্তা আহমদ আলী, কমলগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. আমির হোসেন, নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শামসুল হক। চিতলীয়া প্রবাসী কল্যাণ কার্যকরী কমিটির সভাপতি, মো. নূরুল হকের সভাপতিত্বে প্রায় ৪০০ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের পাশাপাশি বিভিন্ন ধর্ম বর্ণের লোকজন অংশ নেন।
প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়।
ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরিশেষে দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








