ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনারা

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ পঞ্চম মিনিটেই গোল হজম করে বসে। জামিয়াং চোডেনের গোলে এগিয়ে যায় ভুটান। দুই মিনিট পরই দূরপাল্লার এক দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান মাতসুশিমা সুমাইয়া।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সোনম লাহমের গোলে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর কিছুক্ষণ পর গোলরক্ষকের ভুল পজিশনের সুযোগ নিয়ে সোনম নিজের দ্বিতীয় গোলটি করলে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে সাঈদ খোদারাহমির দল।







