ধানের শীষের প্রার্থী এম এ মালিকের প্রচারণায় দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল
সিলেট-৩ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক এর সমর্থনে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পথসভা, লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর নেতৃত্বে মোল্লার গাও ইউনিয়নে হাজরাই বাজার থেকে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রচারণা শুরু হয়ে বিভিন্ন বাজার ও এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা শেষে মোল্লার গাও ইউনিয়ন ৯নং ওয়ার্ডে বেটুয়ার মুখ পয়েন্টে পথসভার মাধ্যমে শেষ হয়।
প্রচারণা অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমদ, ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক সোনাহর আলী সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য কয়েছ আহমদ, মোল্লার গাও ইউনিয়ন বিএনপি সহ সভাপতি বসির আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজমল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সদস্য আব্দুল মুকিত মুকুল, সদস্য শাহেদ আহমদ, এনামুল হক, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, মোল্লার গাও ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি বশির আহমদ, মোল্লার গাও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল সিরাজী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হিরন মিয়া, জয়লান আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিফাত আহমদ জামিন, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ মুহিন আল নাদিম, সদস্য রবিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা, আমির আহমদ, সামাদ আহমদ, সাগর আহমদ, ইয়াসিন আরাফাত, রনি আহমদ, রমজান আহমদ, সেলিম আহমদ, পাবেল খান, হক আলী, জুবেল আহমদ, শাহজাহান, ফয়েজ, মাসুম, আল আমীন।
গণসংযোগকালে বক্তারা বলেন, দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের জন্মলগ্ন থেকে বিএনপি এদেশের জন্য কাজ করেছে নিরবিচ্ছিন্নভাবে। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বীরদর্পে অবতীর্ণ হয়েছে সম্মুখ সারিতে। তাই এদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ধানের শীষকে নির্বাচিত করতে হবে।






