লাখাইয়ে পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার
লাখাইয়ে পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন আব্দুল বাছির, ওবায়দুল হক ও উজ্জ্বল মিয়া।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় ও এসআই মুন্না মিয়ার নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শনিবার দিবাগত রাতে মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে মৃত গুনি মিয়ার ছেলে ওবায়দুল হক (২৭) উজ্জ্বল মিয়া (২২) এবং অপর এক অভিযানে পুলিশের এসআই ময়নাল হোসেন খান সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় রবিবার সকালে মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে মৃত ইমান আলীর ছেলে আব্দুল বাছির (৬০) কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান গ্রেফতার কৃত আসামীদের কে রবিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।






