দানবীর ড. সৈয়দ রাগীব আলী
খেলাধুলা মানুষের মন ও শরীর ভালো রাখে
লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুদিনব্যাপী ‘LUMCS Sports Fest 2026’ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট ১৯টি সেগমেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্রীড়ানৈপুণ্য ও দলগত চেতনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি স্পোর্টস ফেস্ট-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি স্পোর্টস ফেস্ট-২০২৬ এর বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীর ভালো রাখে। আইন বিভাগের শিক্ষার্থীদের আইনশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি এধরনের খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি আইনের শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, দক্ষ মানব সম্পদ তৈরির স্বপ্নক বাস্তবায়ন করতে লিডিং ইউনিভার্সিটিসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সফল হয়েছেন। এ অঞ্চলে কৃতি খেলোয়ার তৈরি করতে তিনি রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আব্দুল মজিদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, মুট কোর্ট সোসাইটির উপদেষ্টা ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল- মামুন।
বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা হলেন—বেডমিন্টন একক (পুরুষ): তারিকুল ইসলাম রিফাত; বেডমিন্টন ডাবল (পুরুষ): তারিকুল ইসলাম রিফাত ও মাসুদ; বেডমিন্টন একক (নারী): অর্পিতা। রানার-আপ একক (পুরুষ): ফারহান তাসিন; রানার-আপ একক (নারী): এস. এফ. তিন্নী; রানার-আপ ডাবল (পুরুষ): বিশাল ও মাহিন। দৌড় প্রতিযোগিতায় জনি সূত্রধর বিজয়ী হন। রশি টান প্রতিযোগিতায় ফাহিদ আহমেদ জয়, শেখ আল আজরাফ, শিবলী জাফর, মাহমুদুল আলিম রিফাত, এমদাদুর রহমান, মাসুম, মিনহাজ আহমেদ ও তাসনিম আহমেদ মাহিনের দল চ্যাম্পিয়ন হয়। ফুটবলে চ্যাম্পিয়ন দল: সাইম, আতিক, ইমন, মেহরাজ, এহসান, রাকিব, সামায়ূন; ফুটবল রানার-আপ দল: মাহি, তোফায়েল, তারেক, শাহজাহান, ফারদিন, সুয়েব, মারিফ।ক্রিকেটে চ্যাম্পিয়ন দল: সাইম, তিবিয়ান, মাহি, নাবির, শাহজাহান, সৌরভ, তারেক; রানার-আপ দল: রেদোয়ান, মাহিন, মাসুম, রিফাত, বিশাল, আজরাফ, শিবলীর দল। রিলে রেসে বিজয়ী: এস. এম. হাসানুল বান্না, রাকিব, জনি সূত্রধর, শহীদুল। হাই জাম্প ও লং জাম্পে: রাকিব হাসান সাকিব। ক্যারমে: জাকারিয়া ও মোয়াজ। বেলুন ব্লাস্টিং: আমিনা আক্তার সুমাইয়া। পিলো পাসিং: সাহিদা আক্তার মীম। ডার্ট (নারী): সালমা সুলতানা তিন্নি। ডার্ট (পুরুষ): মিনহাজুল ইসলাম মাহি। দাবায়: তন্ময় পাল অংকন। লুডু একক (নারী): ঐশী। লুডু ডাবল (নারী): নয়নমনি রক্সি ও ঐশী বিশ্বাস। লুডু ডাবল (পুরুষ): একরামুল ইসলাম সানী ও শাকিল খান।
ট্রেজার হান্টে: মাহমুদুল আলিম রিফাত, মারিয়া আল্পনা, মতিউর রহমান মাসুম, বিশাল ভট্টাচার্য, আমিনা আক্তার সুমাইয়া ও শিবলী জাফরের দল। ই-ফুটবলে চ্যাম্পিয়ন: গৌরব দাস আহি।
অনুষ্ঠানের শুরুতে মুট কোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক কল্যাণী চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি ও আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস রাকিবা এবং কনভেনর শরিফুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে উৎসর্গ করে আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম স্বরচিত কবিতা “মহামতি রাগীব” আবৃত্তি করেন।
সার্বিকভাবে, “LUMCS Sports Fest 2026” আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আয়োজনটি সংশ্লিষ্ট সকলের প্রশংসা অর্জন করে।








