গরীব দুস্থদের রামাদান ফুড প্যাক দিলো নাসীহা ফাউন্ডেশন
সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ার অস্থায়ী কার্যালয়ে গরীব অসহায় পরিবারের মাঝে রামাদান ফুড প্যাক দেওয়া হয়েছে।
বুধবার সকালে অসহায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, খেজুর, ছোলাসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের সমাহারে সাজানো ফুড প্যাক দেওয়া হয়।
ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মুফতি শাইখ হাবীব নূহ এর তত্ত্বাবধানে এই প্রজেক্ট বাস্তবায়ন করা হয়
ফুড প্যাক বিতরণে উপস্থিত ছিলেন নাসীহা ফাউন্ডেশনের অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকীব রকু, হাজী আব্দুল কাইয়ূম, হাজী আব্দুল আল্লাম রামীম, মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা আতিকুর রহমান নগরী।






