‘নেইমার চমৎকার মানুষ, বিশ্বসেরাদের একজন খেলোয়ার
ব্রাজিল সুপারস্টার নেইমার আসন্ন বিশ্বকাপ খেলতে পারবেন কিনা- আপাতত এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কোচ কার্লো আনচেলত্তির গুডবুকে তার নাম নেই। এমন সময়ে নেইমারের উচ্ছসিত প্রশংসা করলেন তার সাবেক ক্লাব পিএসজির সতীর্থ এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ক্যামেরুনের এই স্ট্রাইকারের মতে, টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি নেইমার মানুষ হিসেবেও দারুণ।
অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতের পতন ডেকে এনেছে: সুনীল গাভাস্কারঅতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতের পতন ডেকে এনেছে: সুনীল গাভাস্কার
চুপো-মোটিং তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমার একটি ম্যাচের কথা মনে পড়ে এবং পুরো প্যারিসও সেটি কখনো ভুলবে না। আমাদের দলের মধ্যে চমৎকার পরিবেশ ছিল, এবং আমরা দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছি। আমরা ফাইনাল জিততে পারিনি। কিন্তু ফাইনালে ওঠার সেই ম্যাচটি আমার কাছে বিশেষ ছিল। নেইমারের পারফরম্যান্স ছিল বিশ্বমানের। সে যে কীভাবে খেলেছে, যেন পাগলাটে খেলা! আমরা শেষ পাঁচ মিনিটে দুটি গোল দিয়ে ম্যাচ জিতেছিলাম।’
চুপো-মোটিং আরও যোগ করেন, ‘নেইমার একজন চমৎকার মানুষ এবং বিশ্বের সেরা ফুটবলারদের একজন। সম্ভবত, আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে তিনি সর্বাধিক টেকনিক্যালি সলিড। আমরা এখনও মাঝে মাঝে কথা বলি। আমি তাকে অনুসরণ করি, এবং সে আমাকে এখানে নিউ ইয়র্কে ফলো করে। সে দারুণ মানুষ, এবং আশা করি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে তাকে আবার দেখব।’
নেইমার এখন ইনজুরি থেকে সুস্থ হওয়ার পথে আছেন। চুপো-মোটিং স্মরণ করিয়ে দেন যে, নেইমারের সঙ্গে খেলায় প্রতিটি মুহূর্তই প্রতিপক্ষের জন্য বিপদসংকুল ছিল। নেইমারের খেলার স্টাইল এবং তার সাথে চুপো-মোটিংয়ের সমন্বয় প্রতিটি ম্যাচে ডিফেন্ডারদের জন্য হুমকি তৈরি করতো। পিএসজিতে তার আগমন এবং নেইমারের সঙ্গে খেলাটা বেশ চমকপ্রদ ছিল।
চুপো-মেটিংয়ের ভাষায়, ‘প্রথমে আমি পিএসজিতে যাওয়া নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। নেইমারের সঙ্গে খেলায় প্রতিটি মুহূর্তই ছিল দারুণ শিক্ষণীয়। আমাদের দলের মধ্যে এটা বিশেষ মুহূর্ত তৈরি করেছিল।’






