মিরপুর ব্যকস নির্বাচনে বিজয়ী ফরিদ আহমেদকে সংবর্ধনা
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ক্রীড়াপ্রেমী ও সমাজকর্মী ফরিদ আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে এসেস ফুটবল একাডেমির পক্ষ থেকে তাকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসেস ফুটবল একাডেমির সভাপতি ও সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এম. সামছুউদ্দিনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত এই নেতার হাতে সংবর্ধনা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আহাদ কাজল, জামায়াত নেতা মীর একেএম জমিলুন্নবী ফয়সল এবং জাতীয় পার্টি নেতা ডা. এমদাদুল হক সবুজ, শ্রমিক নেতা মাস্টার নুরুল আমিন শাহজাহান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি দিদার এলাহি সাজু, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, শেখ আনিসুর রহমান, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ফরিদ আহমেদের মতো একজন ক্রীড়াপ্রেমী ও জনবান্ধব মানুষ মিরপুর ব্যকসের নেতৃত্বে আসায় ব্যবসায়ীদের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নে নতুন গতির সঞ্চার হবে। তারা নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।







