সুনামগঞ্জে পেট্রোল মজুত, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা
সুনামগঞ্জে জ্বালানি তেল পেট্রোল মজুত করার দায়ে সোহেল চৌধুরী (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী এই আদেশ দেন।
রবিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আহমাদাবাদ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড ও জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের আহমাদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
জানাগেছে, দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী বৈশ্বিক অস্থিরতায় মধ্যে অধিক মুনাফা লাভের আশায় শহরের আহমাদাবাদ পয়েন্ট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ১১ ব্যারেল জ্বালানি তেল (পেট্রোল) মজুত করে। গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী অভিযান পরিচালিত করে জ্বালানি তেল জব্দ করে। পরে ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সত্যাতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







