কমলগঞ্জে ছাত্রশিবিরের গণ ইফতার মাহফিল
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র মাহে রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ২০ রমাদ্বান কলেজ সভাপতি ইশতিয়াক রাহি এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আশরাফ আহমেদের সঞ্চালনায়,আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি ও বর্তমান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সায়েম আহমদ সিয়াম, প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, পবিত্র মাহে রমাদ্বান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় এবং মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের বাণী তুলে ধরে বলা হয়—“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর—যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সূরা আল-বাকারা: ১৮৩) আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে গণ ইফতার পরিবেশন করা হয়।
ইফতার মাহফিলে কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম। এছাড়া স্থানীয় আরও আনেক দায়িত্বশীল, ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতে অংশ নেন।







