মৌলভীবাজার সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার মাহফিল

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমাদান শহরের মামার বাড়ি রেস্টুরেন্ট হলরুমে জেলা শাখার সভাপতি ড.এড,মো.আবু তাহের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায়। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক গবেষক এডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি ইয়ামির আলী, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি সারওয়ার আহমেদ,আয়কর উপদেষ্টা বদরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল,অনলাইন প্রেসক্লাব সহ সভাপতি ড. অপু আবুল হাসান, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলার সহ সভাপতি আজিজুর রহমান চৌধুরী, সহ সভাপতি আলহাজ্ব দুরুদ মোহাম্মদ।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের বাণী তুলে ধরে বলা হয় “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সূরা আল-বাকারা: ১৮৩)
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সভাপতির বক্তব্যে ড. এড.মো.আবু তাহের বলেন, পবিত্র মাহে রমাদ্বান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় এবং মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে।
ইফতার ও আলোচনা সভায় মৌলভীবাজার সদর উপজেলা খেলাফত মজলিস এর সভাপতি মাও হাফেজ খলিলুর রহমান সহ আরোও উপস্থিতি ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক খিজির আহেদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মনাকিব চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ,জয়নাল আবেদিন বাদশা, তালুকদার শামিম আহমদ, রিপন মিয়া, সৈয়দ শফিক আহমদ, সহ অন্য সদস্য বৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশা লোকজন এতে অংশ নেন।






