মৌলভীবাজার জেলা ছাত্রলীগনেতা মো: সাহেদের ছোট ভাইয়ের ওপর সন্ত্রাসীদের হামলা
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মো. সাহেদ মিয়ার ছোট ভাই মো.তারেক আহমদের ওপর গত ০৫/০১/২০২৬ইং বিকেল ৪.৩০ মিনিটের সময় নিজ বাড়ীর সম্মুখে দোকানের সামনে তাকে পেয়ে বিএনপির সন্ত্রাসীরা গুরুতর আহত করে , তাৎক্ষণিক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
হামলার কারণ হিসেবে জানতে পেরেছি যে , মো.সাহেদ মিয়া আওয়ামীলীগ রাজনীতির সাথে জোড়ালো ভাবে যুক্ত ছিল, আওয়ামীলীগের সাবেক এমপি ও পৌরসভার মেয়রের সাথে তার বেশ যোগসাজশ ছিল। সাহেদ দলীয় উর্ধ্বতন নির্দেশে যথাযথ কাজ করেছিল বলেই তৎকালীন বিরোধীদল বিএনপির নেতাকর্মী ও কট্টর সমর্থকদের মনে ক্ষোভ সৃষ্টি হয় । বর্তমান রাজনৈতিক পালাবদলের কারণে আওয়ামীলীগ ক্ষমতার বাইরে এজন্যই মো.সাহেদ মিয়াকে না পেয়ে ওনার ছোট ভাইকে আহত করা হয়েছে । স্থানীয় লোকজন লোকজন ও সুস্থধারার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এমন প্রতিহিংসাপরায়ণ মনোভাব কোনোভাবেই কাম্য নয় । এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিছেন আওয়ামীলীগের অনেক নেতাকর্মী ও সমর্থকরা।








