যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে নিহত ১
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে অজ্ঞাত হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার নাম পরিচয় পাওয়া যানি। তবে তার পরিচয় সনাক্তের চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে যাদুকাটা নদীতে ইসকন মন্দির পাড়ে ঘটনাটি ঘটেছে।
জানাগেছে,সকাল যাদুকাটা নদীতে অজ্ঞাত ঐ ব্যক্তিটি গঙ্গাস্নান করতে নদীতে গোসল করার সময় অসুস্থ হয়ে পড়ে। পরে সেখানে থাকা লোকজন তাকে মেডিকেল টিমের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত নিহত ব্যক্তির সাথে আসা কাউকে পাওয়া যাচ্ছে না। আর তার নাম পরিচয় ও সে কারনে পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি তার নাম পরিচয় সনাক্ত করার জন্য।







