মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। শুক্রবার ( ৮মে) বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও জেলা মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারী মাহবুবা জেসমিনের নেতৃত্বে মহিলা জামায়াতের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মহিলা সহকারী সেক্রেটারী মুর্শেদা আক্তার, জেলা মহিলা সহকারী সেক্রেটারী রোজিনা বেগম ও হাজেরা বেগম, শ্রমিক কল্যাণ মহিলা বিভাগীয় দায়িত্বশীলা নাসিমা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নেত্রী ফাহিমা বেগম, বিলকিস বেগম, খাদিজা আক্তার লাইলি, ফাতেমা বেগম, রুহেনা আক্তার, মহানগর নেত্রী জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নব প্রমূখ।
এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, কুরআন ও সুন্নাহের আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নারীদের উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রত্যাশা নিয়ে আমাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে আমি সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও জেলা নেত্রী মাহবুবা জেসমিন নব মনোনীত সংসদ সদস্যের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন- তিনি সমাজের সব নিপীড়িত নারীর পক্ষে কথা বলবেন, ন্যায় ও ইনসাফের জন্য সংসদে বলিষ্ঠ আওয়াজ রাখবেন। সবশেষে দায়িত্বশীলাগন মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।







