অবাক করা কান্ড, এসির ওপর বিশাল অজগর সাপ
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক অবাক করা ঘটনা ঘটেছে। যেখানে একটি অজগর সাপকে একটি বাড়ির এয়ার-কন্ডিশনিং (এসি) ইউনিটের ওপর বসে থাকতে দেখা গেছে। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরিবারটি সাপের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্নেক ক্যাচিং সার্ভিসে খবর দেয়। পরে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি বড় আকারের অজগর স্বাভাবিকভাবেই এয়ার-কন্ডিশনার ইউনিটের ওপর বসে আছে।
বিশেষজ্ঞদের ধারণা, সাপটি সম্ভবত খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল, এয়ার-কন্ডিশনিং সিস্টেম দিয়ে নয়।
পরে উদ্ধারকর্মীরা সাবধানে সাপটিকে ধরে নিরাপদে বনে ছেড়ে দেন, যাতে এটি তার প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সূত্র-সামা







