কানাইঘাটে পুলিশের ফোর্স মোবিলাইজেশন চলমান! জনমনে স্বস্তি
কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন কার্যক্রম ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে।দৃশ্যমান টহল ও কঠোর নজরদারি ফলে জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।
বর্তমানে পুলিশ সপ্তাহ-২৬ উপলক্ষে সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে থানায় কর্মরত পুলিশ অফিসার ও সদস্যদের একাধিক টিমের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ফোর্স মোবিলাইজেশন কার্যক্রমের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার পাশাপাশি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
এসব বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা যায়,গত ২৯ মার্চ থেকে কানাইঘাট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পৌর শহরের নন্দিরাই বাইপাস মোড়ে চেকপোস্ট অভিযান চলমান রয়েছে।
এদিকে সচেতন মহলের অনেকেই জানিয়েছেন,পুলিশি চেকপোস্ট ও টহল জোরদার করার কারণে কানাইঘাটে অপরাধ কর্মকান্ড অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
থানা পুলিশের আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সেবামূলক কার্যক্রম তৎপরতা জোরদার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান,কানাইঘাট উপজেলার অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি,নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।







