পুলিশ সপ্তাহ উপলক্ষে নবীগঞ্জে পুলিশের মহড়া
পুলিশ সপ্তাহ উপলক্ষে নবীগঞ্জে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মহড়া পরিচালনা করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
রবিবার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, বাসস্ট্যান্ড, গরুর হাট ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় নেতৃত্ব দেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনায়েম মিয়া।
পুলিশ জানায়, পুলিশ সপ্তাহ উপলক্ষে ও আসন্ন ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, যানজট, কোরবানির পশুর হাটে বিশৃঙ্খলা ও যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ অংশ নেয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
মহড়াকালে নবীগঞ্জ বাজার, উপজেলার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় এবং গরুর হাট এলাকায় টহল জোরদার করা হয়। এছাড়া যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন পুলিশ সদস্যরা।







