লাখাইয়ে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
লাখাই উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অবহিতকরণ আয়োজন করা হয়।
সভায় স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সঞ্চালনায় সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর সভাপতিত্বের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
শুরুতে ভিটামিন “এ” প্লাস সম্পর্কে প্রেজেন্টটেশন উপস্থাপন এর মাধ্যমে ভিটামিন এ প্লাস বিষয়য়ে কি কি করণীয় সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ডা.ইশতিয়াক খান। সভাপতি ডা.কাজী শামসুল আরেফীন উপস্থিত সকল বিভাগের দায়ীত্বশীলদের যার যার অবস্থান থেকে অধিক পরিমাণে প্রচারের মাধ্যমে ৫ মাস বয়স থেকে ৫ বছর শিশুদের কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্ষেত্রে কোন ধরনের অবহেলা যেন না হয় সে বিষয়ে সকল কে সতর্ক করে বলেন অসুস্থ এবং ৫ মাসের নীচে ও ৫ বছরের উপরে কোন ভাবেই ভিটামিন এ প্লাস খাওয়ানো যাবেনা।তিনি আরও বলেন এ বছর ১৪৫ টি কেন্দ্রের মাধ্যমে ২৩ হাজার শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, আগামী ২৮ জুন থেকে ভিটামিন এ প্লাস খাওয়ানো ক্ষেত্রে কোন ধরনের অবহেলা করা হলে তার জবাবদিহি করতে হবে এবং বেশী বেশী প্রচারের মাধ্যমে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের সকল ইউনিয়ন পরিদর্শক ও মাঠ কর্মীসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও গণমাধ্যম কর্মী প্রমুখ।







