নিষিদ্ধ আ.লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার দুপুরে দলীয় কায্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় যোগ দেয়।
সভায় সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন, সাধারণ সম্পাদক এড মামুনুর রশীদ কয়েছ, সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, সহ-সভাপতি শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক তফাজ্জুল হোসেন, মমিমুল হক কালারচান, নুর আলম, সহ-সাংগঠনিক জুনায়েদ আহমদ, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-দপ্তর সামরুল ইসলাম, আইন সম্পাদক এড. দবির, সহ-সমাজ কল্যাণ সম্পাদক রিপন উদ্দিন, সদস্য গিয়াস উদ্দিন, পৌর আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সি: যুগ্ম আহবায়ক এড. স্বপন প্রমুখ। এসময় যুবদলের নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য বক্তাগন বলেন, দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ তার অঙ্গ সহযোগী সংগঠন নানাভাবে তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। তাদের অসৎ উদ্দেশ্য কোনো ভাবেই সফল করতে দেবে না জিয়ার সৈনিকরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে সবসময় মাঠে আছে আগামীতেও থাকবে। কোনো অপশক্তির কাছে আগেও মাতানত করেনি আগামীতেও করবে না।
এছাড়াও সেচ্ছাসেবক দল, ছাত্রদল বিক্ষোভ মিছিল করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বক্তব্য রাখে।







