ইসকন সিলেটের রথযাত্রায় এক মঞ্চে রাষ্ট্র, সমাজ ও ধর্মীয় নেতৃত্ব
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। নয় দিনের এই আয়োজনে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ভারতের হাইকমিশনার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।
১৬ জুলাই (বৃহস্পতিবার) রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের রিসলভ বিভাগের চেয়ারম্যান যুগধর্ম দাস, ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দে, সিলেট মহানগর পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অর্জুন ঘোষ, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এ. এস. মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতাক সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশতিহার আহমদ সিদ্দিকী। পরে সিলেটে নিযুক্ত ভারতের হাইকমিশনার অনিরুদ্ধ দাস বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রার উদ্বোধন করেন।
১৭ জুলাই (শুক্রবার) দ্বিতীয় দিনের ইসকন ইয়ুথ ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের রিসলভ বিভাগের চেয়ারম্যান যুগধর্ম দাস, ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী। এদিন ডিপ্লোমা ইন ভগবদ্গীতা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
১৮ জুলাই (শনিবার) তৃতীয় দিনের অনুষ্ঠানে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী। উপস্থিত ছিলেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের সম্পাদক পুরুষোত্তম কৃষ্ণ দাস, ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস এবং ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাস।
১৯ জুলাই (রবিবার) চতুর্থ দিনের কর্মসূচিতে ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন এবং ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০ জুলাই (সোমবার) পঞ্চম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক। সভাপতিত্ব করেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। পরে ইসকন ইয়ুথ ফোরামের উদ্যোগে ভক্তিমূলক সংগীত, বৈদিক নাটক, বিতর্ক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
২১ জুলাই (মঙ্গলবার) সপ্তম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী এবং ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস।
২৩ জুলাই (বৃহস্পতিবার) অষ্টম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভাপতিত্ব করেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির ভূমি ও আইন বিভাগের সম্পাদক শ্রীধর সুধাম দাস।
২৪ জুলাই (শুক্রবার) উল্টো রথযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাস, সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী। স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী।
নয় দিনব্যাপী এই মহোৎসবে প্রতিদিন হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন আধ্যাত্মিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে বহনকারী তিনটি সুসজ্জিত রথ নিয়ে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার শোভাযাত্রা নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, তালতলা, মির্জাজাঙ্গাল ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় ইসকন সিলেট মন্দিরে এসে শেষ হয়। লাখো ভক্ত-অনুরাগী এবং বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।







