ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান ৬ জনকে অর্থদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেল এবং ছাতক থানা পুলিশের সহযোগিতায় দিনব্যাপী ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
দিনব্যাপী এ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ছাতক ও গোবিন্দগঞ্জে। অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় মোট ৬ জন আসামি-কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।
আজ সোমবার ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।







