যতদিন জীবিত আছি, কোনো দুর্নীতি করার সুযোগ দেব না: এমপি নাসির উদ্দিন
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসাথে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে যাবে।
সমাবেশে বক্তব্যে নিজের বিরুদ্ধে চলা নানা অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়ে নাছির চৌধুরী বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই মূলত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা বলে—আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি, যারা এসব কথা বলে, তাদেরকে প্রশ্ন করুন- আসলে কত টাকা বাজেট এসেছে ? প্রয়োজন হলে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সাহেবের কাছে গিয়ে খোঁজ নিন। দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ দেব না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ও পৌর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলম, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম ও সোহেল মিয়া।
কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, তাড়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সভাপতি আব্দুল জলিল, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ দীপ আলী।
উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রিনা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান এবং তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার।







