বিশ্বনাথে বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, মামলা দায়ের
সিলেটের বিশ্বনাথ পুরাতন বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মাছুম মিয়া নিহত হয়েছে বলে জানা যায়।
সরজমিনে গিয়ে জানা যায়, নির্বাচনের ভোট কে কেন্দ্র করে হাজী হান্নান মিয়ার ভাতিজা মাছুম মিয়াকে সজীব ভেরাইটিজ স্টোরের সামনে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষ মেরেফেলে। পরবর্তীতে হাজী হান্নান মিয়া বাদি হয়ে চাইদুল ইসলাম, রাজীব কান্তি দাস,রাহুল দাস সজীব, শাহীন মিয়া, নানু মিয়া, আশিক মিয়া সহ আরও অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বাজারের এক ব্যবসায়ী বলেন, রাজীব এবং সজীবকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে তাদের এই ঘটনার সাথে কোন ধরনের সম্পৃক্ততা নেই। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সাথে কথা তিনি জানান যে, মারামারির ঘটনা শুনার সাথে সাথে আমি আমার ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মামলা দায়ের করার পর আমরা অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ২নং আসামী রাজীব কান্তি দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, অন্যান্য আসামিদের গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসাকরি খুব শীগ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।







