মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাহারমর্দন গ্রামে সাইফুর রহমানের নিজ স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে কোরআন খতম এবং কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে মিলাদ, বিশেষ দোয়া মাহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।







