যুক্তরাজ্য বিএনপির আহবায়ক, সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা
কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন
যুক্তরাজ্যের কলচেষ্টার বিএনপি’র নতুন কমিটি গঠিত হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন কলচেস্টার বিএনপি নেতা ইশতিয়াক হোসেন দুদু। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।
এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কলচেস্টার বিএনপি নেতা ও জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রব রবই মিয়া’র ছেলে তারেকুর রহমান তুহিন।
গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু ৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মতিন মিয়া, সহ-সভাপতি শাহ কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শামস টিপু ও সাংগঠনিক সম্পাদক মাহবুব খান।
জানা গেছে, বিগত আওয়ামী সরকারের আমলে যুক্তরাজ্যের সকল আন্দোলন সংগ্রামে কলচেষ্টার বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার ফলশ্রুতিতে যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু যুক্তরাজ্যের জোনাল কমিটির প্রথম ধাপেই কলচেষ্টার বিএনপি’র কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন কমিটি অনুমোদন দেওয়ায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন কলচেষ্টার বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দরা।







