লাখাইয়ে পুলিশের অভিযানে মহিলাসহ ৩ আসামী গ্রেফতার
লাখাইয়ে পুলিশের অভিযানে মহিলা সহ ৩ আসামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-করাব ইউনিয়নের মনতৈল গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে আঃ মোতালিব(৩০),মুড়িয়াউক গ্রামের বাদল মিয়ার স্ত্রী আছিয়া খাতুন, (৪০) মনতৈল গ্রামের বাবলু মিয়ার ছেলে বাবুল মিয়া(২০)।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায়, এসআই মানিক, এসআই প্রনয় কুমার সরকার, এএসআই ফিরোজ, আঃ হাকিম, ওয়াসিম সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় (৩ নভেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের কে গ্রেফতার করা হয়
এবিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ আসামীদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







