লাখাইয়ে মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন
লাখাইয়ে ২০২৫ -২০২৬ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসট্যান্ট প্রজেক্ট (ফ্রীপ)এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প(১ ম সংশোধিত) এর সহায়তায় লাখাই উপজেলায় প্রথম বারের মতো মুড়িকাটা পেয়াজ চাষে সফলতা লাভ এবং কৃষকদের মাঝে আগ্রহ তৈরির প্রেক্ষিতে ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলায় মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজারে এর উদ্বোধনী অনুষ্ঠান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) মুকুল চন্দ্র রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, মুড়িকাটা পেয়াজ চাষে সফল কৃষক মোহাম্মদ কবির মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, কামাল ফরাজি, প্রশান্ত পাল, মিহির কান্তি রায়,উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কৃষক গণ।
সভায় বক্তারা বলেন লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় উপজেলা। এ অঞ্চলের মাটি বহুবিধ ফসলের জন্য উপযোগী। তাই ধান ও সরিষা আবাদের পাশাপাশি মসলাজাতীয় ফসলের আবাদে কৃষকদের আগ্রহ বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় এ বছর মুড়ি কাটা পেঁয়াজ আবাদেও এসেছে প্রবল আগ্রহ। এমন অবস্থায় চলতি মৌসুমে মুড়িকাটা পেয়াজ আবাদে সফলতা দেখছে কৃষকরা।সভায় নতুন নতুন জাতের ফসলের আবাদ বৃদ্ধি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন উপপরিচালক আক্তারুজ্জামান।
ইতিমধ্যে মুড়িকাটা পেয়াজ এর আবাদের লক্ষ্যে প্রয়োজনীয় বীজ পেয়াজ বুল্লাবাজার এ আলমগীর হোসেন এর দোকানে বিপনন কার্যক্রম শুরু হয়েছে। এতে একদিকে এ জাতের পেয়াজ এর বীজ পেঁয়াজ প্রাপ্তি নিশ্চিত হবে।সহজে কৃষকরা তাদের চাহিদা মতো সংগ্রহ করতে পারবে।







