ছাতকে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ছাতকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বুধবার ( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহ আলম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
কৃষি প্রযুক্তি মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ছালেহ আহমদ, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), ছাতক পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহেদুল ইসলাম আহবাব, উপজেলা কৃষক দলের আহবায়ক, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, মেলায় বিভিন্ন স্টলে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, আনিসুর রহমান, সুহেব মাহমুদ, আশরাফুল আলম, বিদ্যুৎ তালুকদার, জসিম উদ্দিন দূর্জয়, ফাতেহা বেগম, শুভাশিস শেখর দাস, মিল্লাত হোসেন, জহিরুল ইসলাম, চন্দন কুমার চৌধুরী, পিংকু সরকার নারায়ণ বিশ্বাস, হাজেরা বেগম, ঝুটন তালুকদার, বরকত উল্লাহ, তোফায়েল আহমদ, ফাতেমা তুজ জহুরা, লয়েছ উদ্দিন, মাশরুফ আহমদ, সাদেক আহমদ, পৌর যুবদল নেতা ফকরুল আলম, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্চা আবেদীন, ছাত্রদল নেতা নিজাম মিয়া, শাহেদ ইয়াসিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক/কৃষানীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।







