মাদকমুক্ত করিমপুর ইউনিয়ন গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান সাবেক ছাত্রনেতা এনামুল হকের
মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মোঃএনামুল হক। মাদকবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন সাবেক এই ছাত্রনেতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মো. এনামুল হক মাদকমুক্ত করিমপুর ইউনিয়ন গড়ে তুলতে সচেতনতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।এনামুল হকের মতে, মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগের পাশাপাশি পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সচেতন ভূমিকা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি করিমপুর ইউনিয়নের তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ধারাবাহিক সচেতনতা কার্যক্রম এবং সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।







