লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন শনিবার
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের জন্য সিলেট নগরীর সুরমা টাওয়ার পয়েন্ট, তালতলা থেকে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে এবং সকাল ১০টায় নবীন শিক্ষার্থীদেরকে স্ব স্ব বিভাগ থেকে গিফট সংগ্রহ করার জন্য বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সকল আন্ডাগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামে ফল সেমিস্টার ২০২৬ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আহব্বান জানিয়েছেন ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির আহবায়ক কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম।
লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে যে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ডা. নিয়াজ আহমদ চৌধুরী। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থকবেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী।







